ভাইয়ের হাতে ভাই খুন, মামলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মৃত বড় ভাই ইসলাম উদ্দিন (৩৫) বাদাঘাট ইউনিয়নের  শাহিদাবাদ গ্রামের মৃত হাবিজ উদ্দিনের ছেলে।
 
সোমবার সকাল ১০টায় এ ঘটনায় জসিম উদ্দিনসহ (২৬) চারজনকে আসামি করে মামলা হয়েছে।
 
রবিবার রাতে উপজেলার সীমান্ত সংলগ্ন সাহিদাবাদ  গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছোট ভাই জসিম উদ্দিন পলাতক।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পারিবারিক কলহের জেরে ইসলাম উদ্দিন ছোট ভাই জসিম উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগমকে মারধর করে। এ খবরে ছোট ভাই জসিম উদ্দিন উত্তেজিত হয়ে বাহির থেকে শ্বশুর বড়ির লোকজনদের নিয়ে  বড় ভাই ইসলাম উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় ইসলাম উদ্দিনকে উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে রাত আটটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
 
এ ঘটনায়  সোমবার সকাল ১০টায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে জসিম উদ্দিনসহ (২৬) চারজনকে আসামি করে মামলা করেছে।
 
তাহিরপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  শহিদুল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।