সিরাজগঞ্জের কাজিপুরে বাসের চাপায় মোখলেসুর রহমান (৩৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষক কাজিপুর উপজেলার গান্ধাইল খামারপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
কাজিপুর থানার ওসি সমিক কুমার কুন্ডু জানান, মোখলেসুর মোটরসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে বালিতে স্লিপ কেটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
এ সময় পেছন দিক থেকে আসা যাত্রীবাহী বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়।