জন্মদিনে ব্যাট হাতে শচীন!

সবধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এরপর থেকে ব্যাট হাতে ক্রিকেটপ্রেমীরা খুব একটা দেখেন নি কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে। তবে এবার নিজের ৪৩তম জন্মদিনে শৈশবের ক্লাবে গিয়ে ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেললেন এই কিংবদন্তী ক্রিকেট তারকা।
 
মেক–এ–উইশ ইন্ডিয়া নামে একটি সংস্থা একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। সেই ম্যাচেই আবারো ব্যাট হাতে নামেন কিংবদন্তী এই  ক্রিকেট তারকা। 
 
তার জন্মদিনে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বিসিসিআই-এর সেক্রেটারি অনুরাগ ঠাকুর, ক্রিকেট তারকা হরভজন সিং, যুবরাজ সিং, অজিঙ্ক রাহানে, অনিল কুম্বলে, বক্সার বিজেন্দ্র সিং সহ আরো অনেকে।