ওয়ানডে র‌্যাংকিংয়ে ৫ম স্থানে বাংলাদেশ : পাপন

 
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আইসিসি রবিবার বোর্ড মিটিংয়ে আমাদের কাছে আইসিসির ওয়ানডের বর্তমান র‌্যাঙ্কিংটা প্রকাশ করেছে। আমাদের কাছে তথ্য ছিলো আমার ৭ নম্বরে আছি। কিন্তু আইসিসি জানিয়েছে বাংলাদেশ পাঁচ নম্বর অবস্থানে রয়েছে।
 
তিনি আরো বলেন, এই কারনে আমাদের বাছাইপর্ব খেলতে হবে না। কারন আমাদের পয়েন্ট হচ্ছে ১০১। পাকিস্তানের ৭৯, ওয়েস্ট ইন্ডিজের ৮৩। আমাদের থেকে ওদের পয়েন্টে অনেক পার্থক্য রয়েছে। আমরা ৯-১০ থেকে ৭ নম্বরে এসেছিলাম। সেখান থেকে পাচ নম্বরে এসেছি। যদিও ৬ এবং ৭ নম্বরের সঙ্গে পার্থক্য এক পয়েন্ট। আমাদের একটা স্বপ্ন ছিলো সেরা পাঁচে যাওয়ার। গত বছরের শেষের দিকে আমি বলেছিলাম। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এখন লক্ষ্য এটাকে ধরে রাখা। আশা রাখতে পারি আমরা যে ধরনের ক্রিকেট গত কয়েক বছর খেলেছিলাম সেই ধরনের ক্রিকেট খেলতে পারলে সামনে আরো এগিয়ে যেতে পারবো।
 
ওয়ানডেতে অনেকদিন ধরেই ভালো খেলছে বাংলাদেশ। এবার তার পুরস্কারও পেতে চলেছে টাইগাররা। আইসিসি সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে আসবে মাশরাফি বিন মুর্তজার দল। তবে আইসিসির তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
 
আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৯৭ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে মাশরাফি বিন মুর্তজার দল। গত দুই বছরের মধ্যে দেশের মাটিতে টানা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জেতে বাংলাদেশ। গত বছরের শুরুতে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলে দলটি।
 
আইসিসি বছরের একটা সময়ে নিজেদের র‌্যাঙ্কিং হালনাগাদ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই হালনাগাদের ব্যাপারে দুবাইয়ে শেষ হওয়া আইসিসির সভায় জানানো হয় কিন্তু এখনও তার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। হালনাগাদে এর আগের এক বছরের সব কটি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়।
 
মূলত ২০১৪ সাল থেকেই বাংলাদেশ দলের পারফর্মেন্স উন্নতি ঘটে।