মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মহেশখালীর কালারমারছড়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম ইসমত আরা (২০)। তিনি স্থানীয় উত্তর ঝাপুয়া পাহাড়তলী এলাকার আব্দুর রশিদের স্ত্রী।  তিনি একই এলাকার অহিদুল আলমের মেয়ে ।
 
মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক অনুসন্ধানে ওই গৃহবধূর পিঠে ও গায়ে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানান, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে আসল রহস্য উদঘাটন হবে। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। নিহত ইসমত আরার একটি ২ বছরের মেয়ে রয়েছে।