ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক ডাকাত (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক ওই ডাকাতের পরিচয় জানা যায় নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, গত রাত দুইটার দিকে ডাকাতির প্রস্তুতির সময় খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টহল দল ওই এলাকায় যায়। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত সদস্য নিহত হয়। এ সময় চার পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।