ফিলিপাইন থেকে কানাডার নাগরিক জন রিডসডেলকে অপহরণের পর আইএস হত্যা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিবিসি তার এক প্রতিবেদনে জানায়, এই হত্যাকাণ্ডকে 'ঠাণ্ডা মাথায় খুন' হিসেবে অভিহিত করেছেন ট্রুডো।
৬৮ বছর বয়সী জন রিডসডেলকে ফিলিপাইনের একটি আবাসিক হোটেল থেকে ২০১৫ সালে সেপ্টেম্বর মাসে অপহরণ করা হয়। এরপর নভেম্বরে তাদের ভিডিও প্রকাশ করে ৮০ মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে আইএস এর আবু সায়েফ গ্রুপ।
এদিকে বেঁধে দেয়া সময়সীমা শেষ হওয়ার পর কিছু মানুষের কাটা মাথা ফিলিপাইনের প্রান্তিক এলাকা জোলোতে ফেলে যায় আইএস। স্থানীয়রা জানায়, এর মধ্যে একজন বিদেশির কাটা মুণ্ডু রয়েছে। তবে সেটা জন রিডসডেলের মৃতদেহের অংশ কি না, তা নিশ্চিত করতে পারেনি তারা।
IMG0
অপহরণের কিছুদিন পর রিডসডেলকে জোলো অঞ্চলে নিয়ে আসা হয়। এ সময় এক ভিডিও বার্তায় জানানো হয়, দাবি করা অর্থ পরিশোধ করা না হলে ২৫ এপ্রিলে তাকে হত্যা করা হবে।
এদিকে রিডসডেলের মৃত্যুতে গভীর শোক জানিয়ে এই ঘটনাকে 'জঘন্য কাজ' হিসেবে বর্ণনা করেছেন ট্রুডো।