গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে সাবেক কারারক্ষীকে গুলি করে হত্যার ঘটনায় সোমবার রাতে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
নিহতের স্ত্রী নাসরিন আক্তার (৫৪) বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- হিমেল (২২), পিতা: হাসান আলী। আলতাফ (২৭), পিতা আবুল কাশেম মাতাব্বর। আকাশ (২২), পিতা: আবদুস সালাম এবং সোহরাব (২০), পিতা: তাইজুদ্দিন।
এদিকে মঙ্গলবার ভোর রাত চারটার দিকে কোনাবাড়ি থেকে প্রধান আসামি হিমেলকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, মামলার প্রধান আসামি হিমেল বখাটে ছেলে। রুস্তম আলীর ভাতিজি শাহালিয়া আক্তার হাসিকে (১৮) সে উত্ত্যক্ত করতো। এর প্রতিবাদ করাতে রুস্তম আলীসহ অন্যদের হত্যার হুমকিও দেয় এই হিমেল। পরবর্তীতে হাসিকে বিয়ে দিয়ে নিকট আত্মীয়ের কাছে পাঠিয়ে দেয়া হয়। এই আক্রোশে হিমেল ও এজাহারভুক্ত আসামিরা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী রুস্তমকে হত্যা করে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন জানান, মামলার প্রধান আসামি হিমেলকে গ্রেফতার করা হয়েছে।