মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত

 
শেরপুরের নকলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা গ্রামের বাংলালিংক টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।
 
নিহত আলহাজ্ব নুরুল আমিন (৭০) কায়দা গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 
 
প্রতক্ষ্যদর্শীরা জানান, ভোরে নুরুল আমিন ফজরের নামাজ পড়ে কায়দা গ্রামের বাংলালিংক টাওয়ারের নিকট পায়চারী করছিলেন। এসময় চন্দ্রকোনাগামী একটি অজ্ঞাত পরিচয়ের মোটরসাইকেল তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে পরে গিয়ে আহত হন। তাকে চিকিত্সার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেল ও চালককে আটক করা সম্ভব হয়নি।