কোনো পুরুষের জন্য কখনোই ‘কম্প্রোমাইজ’ করবেন না শার্লিজ থেরন। ‘মানিয়ে নেওয়া’ যে তার অভিধানে নেই, সে কথা স্পষ্ট করে দিয়েছেন এই অভিনেত্রী।
জানিয়েছেন, তিনি এমন কাউকে চান, যে তার উচ্চাকাঙ্ক্ষী সত্তার কদর করবে।
তার ভাষায়, ‘একজন পুরুষকে খুশি করার জন্য কোনো কাজ করিনি কখনোই। আমি সব সময় বড় বড় স্বপ্ন দেখেছি, আর সেগুলো ছুঁতে চেষ্টা করেছি। সেটার মূল্য দিতে জানে, এমন পুরষকেই পছন্দ আমার।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘নারীদের সাফল্যে ভয় পায় যে পুরুষরা তারা আমার দু’চোখের বিষ। আমি কম্প্রোমাইজ করে কখনও ভাল থাকতে পারি না এবং পারবও না।’
শন পেনের সঙ্গে গত বছরই ছাড়াছাড়ি হয়ে গেছে এই নায়িকার। দু’জন ছেলেমেয়েকে দত্তক নিয়ে মানুষও করছেন শার্লিজ। তার স্টেটাস আপাতত ‘হ্যাপিলি সিঙ্গল’!