রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি মেসে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করাহয়।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতার হওয়া ১২ জনের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একাধিক চাপাতি, লম্বা ছুরি ও ৪০ টি কোর-আই মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতার হওয়াদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।