সিলেটে আওয়ামী লীগের ১৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটে তিন উপজেলায় ১৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। 
 
মঙ্গলবার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
 
বহিষ্কৃতদের মধ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচজন, দক্ষিণ সুরমা উপজেলার চারজন এবং গোলাপগঞ্জ উপজেলার চারজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।