পাবনার সাঁথিয়ায় একটি বিদেশি রিভলবার ও আটরাউন্ড তাজা গুলিসহ দুই চরমপন্থি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে উপজেলার পিরাহাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাঁথিয়ার পাশ্ববর্তী আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আঃ জব্বারের ছেলে মুন্নাফ (৫৫) ও একই উপজেলার নগর চাছকিয়া গ্রামের নরজেস মিয়ার ছেলে হানিফ মোল্লা (৪৫)।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, নাশকতামূলক কাজের প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়।
তিনি জানান, গ্রেফতারকৃতরা পূর্ব বাংলা কম্যুনিস্ট পাটির (লাল পতাকা) আঞ্চলিক নেতা। এদের বিরুদ্ধে সাঁথিয়া, আতাইকুলা ও আটঘরিয়া থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।