বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ জন। দুটি ট্রাকের একটিতে সিমেন্টবোঝাই ও অপরটিতে পাথরবোঝাই ছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৩২)। দিনাজপুরের গুট্টিগ্রামের চান মিয়ার ছেলে তারা মিয়া সিমেন্টবোঝাই ট্রাকের চালক ছিলেন।
আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। তারা পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার।