চট্টগ্রামের বাঁশখালীর জঙ্গল জলদী পাহাড়ে জলদী রেঞ্জের আওতাধীন দোচাইল্যা নামক এলাকায় গহীন অরণ্যে সন্ধান মিলিছে প্রায় অর্ধ শতাধিক বছরের পুরোনো তেল খনি। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।
সরজমিন পরিদর্শনকালে আরো দেখা যায়, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে তেল খনিটির শোধনাগার, তেল পরিশুদ্ধি করার বিশাল ট্যাংক, লোহার সুগভীর তেল উত্তোলনের পাইপ। যেগুলো মাটি ও বিভিন্ন গাছগাছালি উঠে মিশে যাচ্ছে পাহাড়ের সাথে। বাঁশখালী পৌর এলাকার সোজা পূর্ব দিকে জঙ্গল জলদী পাহাড়ের গহীন অরণ্যে অবস্থিত এ স্থানে যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টার মত। পাহাড়ি ছড়া বেয়ে প্রায় ২-৩ মাইল হেঁটে যেতে হয় ওই স্থানে।
স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা ইলিয়াছ সওদাগর জানান., ১৯৬৪ ও ১৯৬৫ সালের দিকে এই তেল খনিটির সন্ধান পেলে আমরা সেখানে গিয়ে সরজমিন পরিদর্শন করে তত্কালীন সরকারকে অবহিত করলে তারা দ্রুত গতিতে তেল উত্পাদনে চলে যায়। উত্পাদনের কিছু দিন পর বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রের মুখে পড়ে দেশীয় কিছু ইঞ্জিনিয়ার দ্বারা তেল খনিটিতে সীসা ঢালাই করে।
সেসময়কার তেল খনির শ্রমিক উত্তর জলদী রুহুল্লা পাড়া এলাকার আবদুল করিম জানান, দোচাইল্যাতলীতে রয়েছে তখনকার আমলের তেল খনির বিভিন্ন স্থাপনা। ইকোপার্কের পূর্বে ওলু বাগানের পাহাড়েও ছিল এক ব্যারেলের একটি তেল খনি। অন্যটি ছিল পূর্ব চাম্বল গভীর পাহাড়ে। এই পাহাড়ে এখনও হাজার হাজার সিমেন্টের বস্তা পাথর হয়ে আছে ও ৮ ইঞ্চি লোহার পাইপ, ১৩/৫০ ফুট পাইপ আছে বলেও তিনি জানান।