পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘মুস্তাফিজ এই মুহূর্তে আমাদের জাতীয় গর্ব। তিনি দেশকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে গেছেন। মুস্তাফিজ এখন সন্দেহাতীতভাবে বিশ্বের ১ নম্বর বোলার।’
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীও মুস্তাফিজের অনেক প্রশংসা করেছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছি। মুস্তাফিজ দেশের ক্রীড়াজগতের উন্নয়নে কাজ করছেন। একটি জাতি তখনই উন্নত হবে, যখন ওই জাতি অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে উন্নতি করবে।’