সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যুবলীগ নেতা আলমগীর হত্যা মামলার আসামি আবদুর করিম প্রকাশকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার এওচিয়া চুড়ামনি ২নং ওয়ার্ডের বাসিন্দা।
 
জানা গেছে, সোমবার রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার ভোলার ঘাটার হাবিবের দোকান এলাকা থেকে আবদুর করিম ওরফে প্রকাশ কমরু ওরফে প্রকাশ খুনী কমরুকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘরের সিলিংয়ের উপর থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক মামলার আসামি কমরু চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারী।