যুবলীগের ৩ জনকে বহিষ্কার

 
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং তাকে সমর্থন করায় তিনজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
 
বহিস্কৃতরা হলেন- সোনাইমুড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুর হোসেন, সদস্য আজম খান এবং নাটেশ্বর ইউনিয়ন যুবলীগের সদস্য ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেনকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিস্কার করেছেন।
 
 
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ তাদের বহিষ্কার করেছেন।
(বিজ্ঞপ্তি)