নিরাপদ স্বাস্থ্য ও প্রজনন অধিকার নিয়ে মেরী স্টোপসের ‘নিরাপদ’ প্রকল্প

নেদারল্যান্ডস দূতাবাস-এর সহায়তায় ‘নিরাপদ-২’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান এবং ‘নিরাপদ’ প্রকল্প-এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করে মেরি স্টোপস বাংলাদেশ এবং আসিডিডিআর,বি। মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতর-এর মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
 
সেইসাথে নেদারল্যান্ডস দূতাবাস-এর সম্মানিত ফার্স্ট সেক্রেটারি এলা ডি ভূখদ এবং পরিবার পরিকল্পনা অধিদফতর-এর ডা. মোহাম্মদ শরীফ, ডাইরেক্টর (এমসিএইচ-সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ), ডা. হাবিব আবদুল্লাহ সোহেল, ডাইরেক্টর, প্রাইমারি হেলথ কেয়ার এন্ড লাইন ডাইরেক্টর এমএনসি এন্ড এএইচ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মেরি স্টোপস বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মাশরুরুল ইসলাম এবং প্রকল্পের সাফল্য ও সার্বিক তথ্য তুলে ধরেন মেরী স্টোপস বাংলাদেশ-এর স্পেশাল প্রোগ্রামস এর জেনারেল ম্যানেজার - ইমরুল হাসান খান। আইসিডিডিআরবি’র পক্ষ থেকে প্রকল্পের এন্ড লাইন ইভাল্যুয়েশন এর উপর উপস্থাপনা করেন সিনিয়র রিসার্চ ইনভেসটিগেটর রাশেদা খান এবং কনসালটেন্ট নাবিল আশরাফ আলী।
 
এছাড়াও উক্ত আয়োজনে প্রকল্পের সহযোগী সংস্থা সুশীলন, বাপসা এবং ফুলকী’র পরিচালকগণ ছাড়্ওা বিভিন্ন এলাকা থেকে আগত কমিউনিটি সাপোর্ট দলের সদস্যগণ, এনজিও সংস্থার প্রতিনিধিগণ, বিভিন্ন দাতা সংস্থা অংশগ্রহণ করেন। সর্বোপরি নিরাপদ-২ প্রকল্পের ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং নিরাপদ প্রকল্পের সাফল্য শেয়ার করার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে গুরুত্ব আরোপ করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
 
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন মেরী স্টোপস বাংলাদেশ-আয়োজিত নিরাপদ প্রকল্পের টিম লিডার খালেদা ইয়াসমিন।