প্রবাসী শিল্পী শাহানা কাজীর নতুন অ্যালবাম

শাহানা কাজী বাংলাদেশি বংশোদ্ভূত একজন কানাডিয়ান কন্ঠশিল্পী। কানাডার টরন্টো থেকে গত বছর পহেলা বৈশাখে তিনি তার প্রথম বাংলা গানের অ্যালবাম প্রকাশ করেন। ‘ভালোবাসার কথা’ নামের এ অ্যালবামে গান ছিল মোট নয়টি। সবগুলো গান লিখেন কবির বকুল।
 
শাহেদ কাজীর প্রযোজনায় কানাডার ব্লুসম মিউজিক থেকে প্রকাশিত এ অ্যালবামটি বর্তমানে আই টিউনস, অ্যাপল মিউজিক, আমাজন, স্পটিফাই সহ সব জনপ্রিয় অনলাইন মিউজিক স্টোরে অডিও সিডি, এমপিথ্রি ডিজিটাল ফরম্যাটে এবং স্ট্রীমিং এ বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে।
 
এবার তিনি তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। প্রথম অ্যালবাম প্রসঙ্গে শাহানা কাজী বলেন, ‘ভালোবাসার কথা’ অ্যালবামটি রেকর্ড এবং মাস্টারিং করা হয়েছে কানাডার অন্যতম একটি রেকর্ডিং স্টুডিওতে। যেখানে অনেক বিশ্ব বিখ্যাত কন্ঠ শিল্পীরা তাদের গান রেকর্ড করেন যাদের মধ্যে রয়েছেন জাস্টিন বিবার এর মত অনেক খ্যাতিমান্ শিল্পীরা।
 
তিনি আরও বলেন, আমার প্রথম অ্যালবামটি মুক্তির পর উত্তর আমেরিকা, ইউরোপ এবং বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। ফেসবুক ফ্যান পেজে ফ্যানদের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ছয় লাখের উপর।
 
তিনি বলেন, নস্টাগ্রাম এবং ইউটিউবেও ফলোয়ার আর সাবস্ক্রাইবার এর সংখ্যা বাড়ছে। শ্রোতা-ভক্তদের এই ব্যাপক সাড়া পেয়ে দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছি।
 
উল্লেখ্য, শাহানা কাজী কানাডার টরন্টোতে একজন প্রবাসী জনপ্রিয় শিল্পী। তিনি টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে পড়াশুনা করেছেন। এছাড়া কানাডার সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত প্রতিষ্ঠান ‘মেরিয়াম স্কুল অফ মিউজিক’ থেকে সঙ্গীতের উপর শিা নিয়েছেন। ব্যক্তিগত জীবনে সঙ্গীত অনুশীলনের পাশাপাশি তিনি বর্তমানে টরন্টোর একটি আইটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল অবস্থানে নিযুক্ত আছেন।