পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি। মঙ্গলবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জীবন সরকার জানান, বেশ কিছুদিন ধরে উল্লাপাড়ার মালিক-শ্রমিক সমিতির নেতারা পাবনার বাস শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছে। চাঁদা না দিলে তারা বাস শ্রমিকদের মারধর ও নানাভাবে হয়রানি করে আসছে। তাই মঙ্গলবার সকাল ছয়টা থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ ঘটনায় সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।