বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট পূর্ব নির্ধারিত ৭ মে'র পরিবর্তে ১৩ মে শুক্রবার সকাল ১০ টা হতে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, 'শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৬ মে শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।'