চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি দুধ কোম্পানিকে দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ৪নং বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর গ্রামে অবস্থিত ‘মমতা ডেইরি অ্যাণ্ড ফুডস প্রোডাক্টস’ নামের ওই গুড়ো দুধ প্যাকেটজাত কারখানায় উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় সরকারি কোনো অনুমোদন ও কর্মচারীদের হেলথ সনদ না থাকায় এবং অপরিচ্ছন্নতার দায়ে কোম্পানিটিকে এ অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানকালে উপজেলা খাদ্যে ও স্যানিটরি পরিদর্শক মো. জাহেরুল হক, থানার এএস আই মাহফুজসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।