অস্ট্রেলিয়ার ৫০ বিলিয়ন ডলারের সাবমেরিন কনট্রাক্ট জিতে নিয়েছে ফ্রান্স। চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়া নেভির জন্য ১২ টি অত্যাধুনিক ডুবো জাহাজ তৈরি করবে দেশটি। এর জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লক্ষ কোটি টাকা খরচ হবে অস্ট্রেলিয়ার।
জার্মানি ও জাপানকে পেছনে ফেলে এই বিশাল ঠিকাদারি পেল ফ্রান্স। এটা অস্ট্রেলিয়ার এককভাবে সবচেয়ে বড় সামরিক ব্যয়। সাবমেরিনগুলো অস্ট্রেলিয়ার স্টিল ব্যবহার করে অ্যাডেলেইডে নির্মাণ করা হবে। এর ফলে দুই হাজার ৮০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।
তবে জাপানকে কাজ না দেয়ায় দেশটি হতাশা প্রকাশ করেছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রস্তাব পাশ না হওয়ার ব্যাখ্যা অস্ট্রেলিয়ার কাছে জানতে চাইবেন তারা।