গাজীপুরে টঙ্গীতে রনি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাতে আটটায় টঙ্গীর মাছিমপুর এলাকার ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে কয়েকজন লোক। এ সময় তার পেটে বেশ কয়েকটি ধারালো ছুরির আঘাত দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে রনির মৃত্যু হয়।
টঙ্গী থানার সেকেন্ড অফিসার হাসানুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।