চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালকে আতিথিয়েতা জানাবে সিটিজেনরা।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ ১০বার শিরোপা জিতেছে রিয়াল। সর্বশেষ ২০১৪ সালে ট্রফি উদযাপন করে স্প্যানিশ জায়ান্টরা। অন্যেদিকে আসরটির কোয়ার্টার ফাইনাল খেলাটিই ছিলো সিটির জন্য ইতিহাস। সেই হিসেবে সেমিফাইনালেও নিজেদের দক্ষতা প্রমাণ দিতে প্রস্তুত সার্জিও আগুয়েরোরা।
এদিকে এ ম্যাচের আগে রিয়ালের হয়ে খেলা নিয়ে শঙ্কায় ছিলেন দলের সেরা দুই স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে নিয়ে। তবে দলের অনুশীলনের আগে তাদের খেলার ব্যাপারে নিশ্চিত করেছেন কোচ জিদান।
দু’দল এর আগে চ্যাম্পিয়নস লিগে ২০১২-১৩ মৌসুমে সর্বশেষ গ্রুপ পর্বে লড়েছিলো। সেবার ঘরের মাঠে রিয়ালকে ১-১ গোলে সিটি রুখে দিলেও বার্নাব্যুতে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছিলো।