হৃতিক রোশন এবং কঙ্গনা রানাওয়াতের মধ্যকার তিক্ততা এখন আদালত পর্যন্ত পৌঁছে গেছে। একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগ থামছেই না। এ ব্যাপারে হৃত্বিকের সাবেক স্ত্রী সুজান খানের বক্তব্যের ব্যাপারে ভারতীয় গণমাধ্যমের আগ্রহের কমতি নেই।
সম্প্রতি ভারতের একটি দৈনিকে প্রকাশিত খবর পড়ে সুজান ঐ গণমাধ্যমকে ট্যাগ করে টুইট করেছেন, আপনারা জানতে চেয়েছিলেন আমি কী ভাবছি। আমি দুঃখিত, সেটা আপনাদের বলব না। আপনারা নিজেদের মতো করে ভাবতে থাকুন।
হৃতিক-কঙ্গনার বিদ্বেষ প্রকাশ্যে যখন তুমুল বেড়ে গেছে ঠিক তখনই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইস্তাম্বুল পাড়ি দিয়েছেন সুজান খান। খবর: ওয়ান ইন্ডিয়া।