কোনো মানুষের নিরাপত্তা নেই: ফখরুল

 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মহোত্সব চলছে। মানুষের কারোরই কোন নিরাপত্তা নেই।
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে মহান শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করার লক্ষ্যে বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে মিলনায়তনে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।
 
মির্জা আলমগীর বলেন, আজ দেশের সকল মানুষ নির্যাতিত-নিপীড়িত। শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার ও পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমাদের হতে হবে ঐক্যবদ্ধ।
 
এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।