তুরস্কের নতুন সংবিধান 'সেক্যুলার' হবে

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেছেন, তার দেশের নতুন সংবিধানের অন্যতম মূলনীতি হবে সেক্যুলারিজম। তিনি আরো বলেন, তুরস্কের সেক্যুলার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কোন বিতর্কের অবকাশ নেই।
 
দেশটির ক্ষমতাসীন একে পার্টির একজন নেতা রাষ্ট্রীয় মূলনীতি থেকে সেক্যুলারিজমকে বাদ দেয়ার আহ্বান জানানোর পর সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। ইসমাইল কাহরামান বলেন, তুরস্ক একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ তাই দেশটির ধর্মভিত্তিক সংবিধান থাকা উচিৎ।
 
তুরস্ক ন্যাটোর সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার প্রত্যাশা রাখে। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ককে একটি আদর্শ সেক্যুলার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধরা হয়। সূত্র: বিবিসি