সর্ব ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে 'সাম্প্রদায়িক সম্প্রীতি সম্মেলন'

 
ধর্মীয় জঙ্গিবাদ প্রতিরোধে দেশের সব ধর্মের লোকের মধ্যে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে নতুন একটি ব্যবস্থাপনা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি এলাকায় সব ধর্মের প্রতিনিধির সমন্বয়ে একটি সর্ব ধর্মীয় সংগঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিষয়টি কার্যকর করবে পুলিশ সদর দফতর। এই পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে 'ধর্মীয় সম্প্রীতি সম্মেলন' শীর্ষক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, রাজধানীতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের অংশগ্রহণে 'ধর্মীয় সম্প্রীতি সম্মেলন' অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।