রাজধানীর মোহাম্মদপুরের চিতার গলিতে নিজের ছেলে শুভর সঙ্গে স্থানীয় আরেক যুবকের ঝগড়া থামাতে গিয়ে মো. শাহআলম ওরফে মুহুরি আলম (৭০) নামের এক সাবেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় তার লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে মৃতের ছেলে শুভর সঙ্গে স্থানীয় এক ব্যক্তির মারামারি হয়। এ সময় শুভর বাবা ঝগড়া মীমাংসা করতে গিয়ে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) জানে আলম জানান, মুহুরি আলমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগের কারণে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।