ছবির ট্রেলারের দৈর্ঘ্য ৭ ঘণ্টা ২০ মিনিট!

 
একটি ছবির ট্রেলারের দৈর্ঘ্য সাধারণত কতো ঘণ্টা হয়? পাঁচ মিনিট, ১০ মিনিট কিংবা বড়জোর ১৫ মিনিট? কিন্তু সেটি যদি হয় ৭ ঘণ্টা ২০ মিনিটের ছবি তবে? অবিশ্বাস্য হলেও এরই একটি ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে।
 
সম্প্রতি ‘অ্যাম্বিয়েন্স’ নামে পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরির কাজ শুরু করেছেন সুইডিস পরিচালক অ্যান্ডার্স ওয়েবারগ। সিনেমাটির সাত ঘণ্টা ২০ মিনিটের ট্রেলার মুক্তি পেয়েছে চলতি বছর। দুইজন পারফর্মেন্স আর্টিস্ট এখানে অভিনয় করেছেন।  অধিকাংশ দৃশ্য ধারণের কাজ করা হয়েছে সুইডেনের সমুদ্রতটে।
 
পরিচারলক অ্যান্ডার্স ওয়েবারগ বলেছেন, পরিচালক বলেছেন, পরীক্ষামূলক কাজ। পূর্ণ ছবিটি দেখতে লাগবে পুরো একমাস। ছবিটি তৈরি করা এক শটে। কোনো সম্পাদনাও করা হয়নি।
 
২০১৪ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমার ৭২ মিনিটের টিজার। এ বছর মুক্তি পেয়েছে ৭ ঘণ্টা ২০ মিনিটের প্রথম ট্রেলার। ২০১৮ সালে নাকি আরো একটি ট্রেইলার মুক্তি দেয়া হবে যার আকার হবে ৭২ ঘণ্টা! পুরো ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত। খবর: ইয়াহু নিউজ।