চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম পর্বে অ্যাথলেটিকোর মাঠে ১-০ গোলের পরাজয়ের পরও দলের খেলায় সন্তুষ্ট বায়ার্ন কোচ গার্দিওলা। তিনি বলেন, খারাপ শুরুর কারণে ম্যাচে হেরে গেছি আমরা। কিন্তু বেশ ভাল ম্যাচ ছিল এটা। সাউলের গোলটি অসাধারণ ছিল। সে আসলেই ভাল খেলোয়ার।'
তিনি 'বি ইন স্পোর্টস'কে দেয়া সাক্ষাতকারে বলেন, আমাদের শুরুটে বাজে ছিল। অনেক ধীরে খেলা শুরু করেছিলাম আমরা। সে কারণেই সাউল এমন গোল করার সুযোগ পায়।'
তবে সেমিতে জয়ের ব্যপারে এখনও দারুণ আশাবাদী বায়ার্ন কোচ। দ্বিতীয় লেগ সম্পর্কে তিনি বলেন, 'আমার ধারণা এখানে আমরা চমৎকার পারফর্ম করেছি। আশা করছি নিজেদের মাঠে আরো ভাল করব আমরা। আমাদের হাতে আরো ৯০ মিনিটের খেলা রয়েছে।'
আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে যোগ দেবেন গার্দিওলা। তার আগে এই চ্যাম্পিয়ন্স লিগকে বায়ার্নের হয়ে নিজের কাজের 'মাপকাঠি' হিসেবে দেখছেন তিনি।