'বিজেপি-কংগ্রেস-সিপিএম জানে, কলকাতা জয় সম্ভব নয়'

 
ভারতের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সাক্ষাৎকারে বলেন, 'বিজেপি, কংগ্রেস ও সিপিএম জানে, বাংলা (কলকাতা) জয় পাওয়া সম্ভব নয়। সে কারণেই তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মমতা এ কথা বলেন।
 
এনডিটিভির করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা জানে, আমাকে নিয়ে কিছু বলে লাভ হবে না। এ কারণেই আমার পার্টি নিয়ে প্রোপাগান্ডা প্রচার করছে তারা। এটা এক ধরণের প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' এ সময় তিনি জানান, কোন পার্টির সাথে জোট বেঁধে নির্বাচনে আসবে না তার পার্টি।
 
তার পার্টির কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নয় এমন মন্তব্য করে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, 'কখনও যদি বলা হয়, আপনি সৎ, আর আপনার সঙ্গে থাকা সবাই চোর, তাহলে বিষয়টাকি মেনে নেবেন?' তিনি এরপর বিজেপির আক্রমণাত্মক মন্তব্য সম্পর্কে বলেন, 'প্রতিটি পার্টির অপর পার্টির প্রতি সম্মানবোধ তাকা উচিত। আমি মনে করি তাদের আচরণ আরো সংযত হওয়া উচিত।'