শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পকেটে এক কেজি সোনা

 
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৬২ গ্রাম সোনাসহ রাজু আকন্দ নামে বিমানের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কাস্টমসের প্রিভেনটিভ টিম তাকে আটক করে।
 
জানা গেছে, ব্যাংকক থেকে আসা টিজি৩২১ ফ্লাইটে ওই যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ৬২ গ্রাম সোনা জব্দ করা হয়। জব্দকৃত সোনার মূল্য প্রায় ৫২ লাখ টাকা।