ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরেই রানখরায় ভুগছিলেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে দুঃসময় কাটিয়ে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসরে দারুণ ব্যাটিং করে চলেছেন তিনি।
 
বৃহস্পতিবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে অসাধারণ এক শতক হাঁকিয়েছেন মুশফিক। বিকেএসপির তিন নম্বর মাঠে ভিক্টোরিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নামে মুশফিকের মোহামেডান।
 
তার ১০৮ বলের ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি আর ৫টি ওভার বাউন্ডারির। তার ব্যাটে ভর করেই মোহামেডান ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে।
 
এর আগে নিজেদের প্রথম ম্যাচে গত ২৪ এপ্রিল ব্রাদার্স ইউনিয়নের সর্বোচ্চ ৭২ রান করেছিরেন মুশফিক। ৮০ বলে ৯টি চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি।