বলিউড অভিনেত্রী সানি লিওন নারীদের শক্তভাবে নিজেদের মনোভাব তুলে ধরতে আহ্বান জানিয়েছেন। লিওনের আসন্ন সিনেমা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ এর প্রচারণায় নয়াদিল্লিতে এই কথা বলেন।
নারী ক্ষমতায়ন ও নারীর স্বাধীনতা অর্জনের জন্য ছোট ছোট বিষয়ে নিজে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা অর্জন প্রয়োজন বলে মনে করেন সানি। তিনি বলেন, আমাদের অবশ্যই নারীদের বলা উচিত নিজের আওয়াজ তুলে ধরতে। তবে সেজন্য চিৎকার, লড়াই কিংবা মারামারি করার দরকার নেই, প্রয়োজন শুধু নিজের অবস্থানটা ধরে রাখা।
কিভাবে সেটা করতে হবে সেটা ব্যাখ্যা করতে গিয়ে সানি বলেন, এটা অবশ্যই এমনভাবে হবে না যে ‘আজ সকালে ঘুম থেকে উঠে আমি ঠিক করলাম যে এটা করবো’। এটার শুরু ছোট ছোট সিদ্ধান্ত নেয়ার মধ্যে। আপনাদের অবশ্যই প্রেমিক অথবা স্বামীকে বলতে হবে, যে আজকে আমি থালা-বাসন পরিষ্কার করবো না-তুমি করতে পারো। ছোট ছোট বিষয়ে আপনি একজন শক্তসমর্থ মানুষ হয়ে উঠবেন, যেভাবে আমার মা বাবা নিজেদের দায়িত্ব ভাগাভাগি পালন করেছেন।
জেসমিন মোসেস ডিসুজার পরিচালনায় সানি লিওন অভিনীত থ্রিলার ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ মুক্তি পাবে আগামী ৬ মে। হিন্দুস্তান টাইমস।