বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন এসেছেন ফিফা ও এএফসি প্রতিনিধি সি মুন ইয়ং। বৃহস্পতিবার বাফুফে ভবনে তিনি প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিনের সঙ্গে আলোচনায় বসেন।
দীর্ঘক্ষণ বৈঠকে বাফুফের নির্বাচন সংক্রান্ত যাবতীয় খুটিনাটি জেনে নেন এই ফিফা প্রতিনিধি।
বৈঠক শেষে ইয়ং বলেন, ‘বাফুফের নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। আলোচনার পর মনে হয়েছে সব সঠিকভাবেই চলছে। কোনও অনিয়ম বা অসংলগ্নতা থাকলে তা আমি নির্বাচনের পর বলতে পারব। আমার কাজ হচ্ছে বাফুফে নির্বাচন ফিফার ইলেক্টোরাল কোড অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই।'