ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প

 
শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর বিবিসির।
 
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মালেকুলা দ্বীপের অল্প সংখ্যক মানুষ অধ্যুষিত নরসাপের এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইফাতে দ্বীপের ২৭ দশমিক ২ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পনের উৎপত্তি। 
 
ইফাতে দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট ভিলা থেকে ২০৮ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’র কাছে ভানুয়াতুর অবস্থান। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়।