ক্যাটের চেয়ে জ্যাকুলিনকেই বেশি পছন্দ সালমানের!

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে, সালমান খানের প্রযোজনায় নতুন এক ছবির কাজে হাত দিতে যাচ্ছেন পরিচালক করণ জোহর। নাম চূড়ান্ত না হওয়া ওই ছবিতে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।
 
এবার শোনা যাচ্ছে, যা রটেছিলো তা সত্য নয়। এই ছবিতে ক্যাটরিনা বা ফাওয়াদ থাকছেন না। এই দুজনের পরিবর্তে সুশান্ত সিং রাজপুত ও জ্যাকুলিন ফার্নান্দেজকেই বেশি পছন্দ সালমান খানের!
 
ক্যাটরিনা কাইফের দিন-কাল খুব একটা ভালো যাচ্ছে না। রণবীরের কাপুরের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর মুক্তি পাওয়া 'ফিতুর' ছবিটি ভালো ব্যবসা করেনি। নিশ্চয়-ই সালমানের ব্যানারে তৈরি হতে যাওয়া ছবিটি দিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ছিলেন এই বিটাউন সুন্দরী। কিন্তু সালমানের জ্যাকুলিনকে বেছে নেয়াতে ক্যাটের আশায় গুঁড়েবালি পড়লো বলেই গুঞ্জনকারীদের মন্তব্য। সূত্র- বিজনেস অফ সিনেমা।