ফরিদপুরের সালথা উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেয়াসমিন বেগম (৩০) ওই গ্রামের মো. রোকমান মৃধার স্ত্রী।
শুক্রবার দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা-মৃধাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সালথা থানার এসআই পলাশ কুমার দাস জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে বিষপান করে আত্মহত্যা করে জেয়াসমিন। পরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।