গরমে চালানো যাবে 'মর্নিং স্কুল'

তীব্র গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে উচ্চ বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটিগুলোকে মর্নিং স্কুল চালু করার অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে স্কুলগুলোকে পাঁচ দফা নির্দেশনাও দেয়া হয়েছে।
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বৃহস্পতিবার মাধ্যমিক স্তরের শ্রেণি কার্যক্রম চালানোয় এই নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠা পরিচালনা করমিটি দাবদাহের কথা বিবেচনায় নিয়ে স্কুলের সময়সূচি পুনর্বিন্যাস করতে পারবে।
 
যেসব স্কুলে দুই শিফটে ক্লাস হয়, সেখানে প্রাত্যহিক সমাবেশ স্থগিত করে নির্ধারিত সময়ের আগেই স্কুল চালু করারও অনুমোদন দেয়া হয়েছে। সেই সঙ্গে ছাত্রদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে মাউশি।