নাটোরে যুবকের লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশরাফুল ইসলাম (২৫) একই উপজেলার কায়েমকোলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
 
শুক্রবার এ ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার কামারদহ গ্রামের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
জানা গেছে, গত তিনদিন ধরে আশরাফুল নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি কলাবাগান থেকে ওই যুবকের অর্ধগলিত লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় শুক্রবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ মোফাজ্জল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তাকে কে বা কারা হত্যা করেছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।