ময়মনসিংহের সঙ্গে সাড়ে চার ঘণ্টা পর চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শুক্রবার দুপুর একটার দিকে কিশোরগঞ্জের কটিয়াদিতে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গেলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব হয়ে চট্টগ্রাম ও সিলেটের রুটের বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।