কক্সাবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর-জনতা বাজার সড়কে দুর্ঘটনায় এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজন চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত বদিউল আলম (৩৫) উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট শাকের মোহাম্মদ কাটা গ্রামের মৃত মকবুল আহাম্মদের ছেলে।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় ব্যবসা শেষে বদিউল টমটমে করে বাড়িতে যাচ্ছিলেন। পথে ষাইটমার নামক স্থানে চকরিয়াগামী একটি মিউজিক গাড়ির সঙ্গে টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বদিউল আলম নিহত হন। এ ঘটনায় আহত পাঁচজনকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বনিক জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।