কুমিল্লায় রামকৃষ্ণ আশ্রমে অনাথ শিশুদের জন্য নতুন ভবন

কুমিল্লায় রামকৃষ্ণ আশ্রমে অনাথ শিশুদের জন্য একটি ভবন নির্মাণ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। শুক্রবার ভারতীয় হাইকমিশনার শ্রী ভার্দান শ্রিঙ্গলা নতুন এই ভবন উদ্বোধন করেন।
 
তিনি বলেন, রামকৃষ্ণ মিশন সমাজে ইতিবাচক অবদান রাখছে। তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছে।
 
কুমিল্লার রামকৃষ্ণ মিশনে ৬০ জন শিশু বসবাস করছে।  এসময় উপস্থিত ছিলেন ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রবষেনান্দ মহারাজ, কুমিল্লার রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী বিশেষওয়ারানন্দ, কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লার এসপি শাহ আবিদ হোসেন, সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
 
অনুষ্ঠান শেষে হাই কমিশনার জগন্নাথ মন্দিরও ঘুরে দেখেন।