সরকারি অফিসে ঢিলেমির প্রতিবাদে ‘নাগিন ড্যান্স’

সরকারি দফতারের চেনা ছবিটা ঠিক কীরকম? টেবিলের উপর জমে থাকা ফাইলের স্তূপ। দরখাস্ত হাতে লম্বা লোকের লাইন। কিন্তু কর্মকর্তা কর্মচারিদের কোনও ভ্রুক্ষেপ নেই। যে যার মত ‘ব্যস্ত’। সাধারণ নাগরিকরা হয়রানির শিকার হয়ে ত্যক্তবিরক্ত হয়। তবুও অসীম ধৈর্য্য ধরে থাকতে হয় কাজ হাসিল করতে। তবে সম্প্রতি ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়ে ভারতের মহারাষ্ট্রের গণপূর্ত দফতরে সেবাপ্রার্থীরা অদ্ভুত কাণ্ড করে খবরের শিরোনাম হয়েছেন। তারা কর্মকর্তাদের উদাসীনতার জবাব দিতে ‘নাগিন ড্যান্স’ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। নাগিন ড্যান্স দেয়ার খবর পেয়ে লোকজন জড়ো হয়ে যায়। তারা ওই নাচের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়।
 
এতে দারুন কাজ হয়েছে। চরম লজ্জা পেয়ে চাকরি বাঁচাতে ব্যস্ত সবাই। গতি ফিরেছে ওই অফিসে। এখন দ্রুত ফাইল ছাড় হচ্ছে। কাউকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে না। দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের অভিযোগ, ওই অফিসে কর্মচারিরা সব যেন ‘মহারাজা’। সেখানে কোনও কাজ ঠিকমতো হয় না। সময়ের পর সময় পেরিয়ে যায়। কাজ পড়ে থাকে। কেউ আমল দেন না। জি নিউজ।