গাজীপুরের কালীগঞ্জে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে মুনশুরপুরে (টেকপাড়া) ট্রেনে কাটা অজ্ঞাত (২৯) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী পাাঠানো হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদুল ইসলাম জানান, সকালে পথচারীরা রেল লাইন দিয়ে হেটে যাওয়ার সময় ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। কালীগঞ্জ থানা পুলিশ বিষয়টি রেলওয়ে পুলিশ ভৈরব থানাকে অবহিত করে। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতালে নিয়ে যায়।
তিনি আরো জানান, এ ব্যাপারে ভৈরব থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, ধারণা করা হচ্ছে, রাতে ট্রেন থেকে পড়ে অথবা ভোরে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে।
তিনি আরো জানান, এ সময় তার পরনে কালো প্যান্ট ও খয়েরি রংয়ের ফুল হাতা শার্ট ছিল।