অনার ৫সি: ১৩ মেগাপিক্সেল ক্যামেরার সাশ্রয়ী ফোন

'অনার ৫সি' নামের নতুন এক স্মার্টফোন উন্মোচন করেছে চীনা হ্যান্ডসেট নির্মাতা হুয়াওয়ে। সাশ্রয়ী মূল্যের এই ফোন আপাতত চীনের বাজারে পাওয়া যাবে।
 
থ্রিজি ও ফোরজি'র দুটো সংস্করণে মিলবে এই ফোন। এর মধ্যে থ্রিজি সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৯ মার্কিন ডলার। আর ফোরজি সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৪ মার্কিন ডলার।
 
অনার ৫সি হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকন কিরিন ৬৫০ চিপসেটে চলবে। ২জিবি র‍্যামের এই ফোনে ১৬জিবির ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। ডুয়াল সিমের এই ফোনে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে জুড়ে দেয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো প্রি-ইনস্টল থাকবে।
 
এতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে, যা দিয়ে ১০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়েও ভালোমানের সেলফি পাওয়া যাবে। এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।