মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হত্যা করে বিষপানে আত্মহত্যা করেছে মেয়ে জামাই। শনিবার ভোরে উপজেলার কালীঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঐ ব্যক্তির স্ত্রীসহ চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মনির হোসেনের স্ত্রী মোর্শেদা বেগম ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আব্দুর রশিদের ছেলে কামাল খান ।
শ্রীমঙ্গল থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মোর্শেদা বেগমের মেয়ে মুক্তার সঙ্গে মনিরের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে কামাল শ্বশুরের ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং ঘুমের মধ্যে সবাইকে এলোপাতাড়ি কোপায়। এক পর্যায়ে মনির বিষপান করে আত্মহত্যা করে। আহত মোর্শেদাকে হাসপাতাল নেয়ার পথে মারা যান।